Ad

‌‌‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষিক্ত হলেন সেনাপ্রধান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IgOg4LQYwuttJgEAk9E6LTpn5uRXvdPaSp7wSAIZ
Durbin News

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৯ম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

নগরের হালিশহরের ‘আর্টিলারি সেন্টার ও স্কুল’র শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে সোমবার (২৮ মার্চ) সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারির জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল অব দি রেজিমেন্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং রেজিমেন্ট অব আর্টিলারির একটি চৌকষ দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী রেজিমেন্ট অব আর্টিলারির অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী রেজিমেন্ট অব আর্টিলারির বীর সেনানিসহ সব বীর মুক্তিযোদ্ধাদের।

এ সময় তিনি সেনাবাহিনীর রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে রেজিমেন্ট অব আর্টিলারির সদস্যদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিকনির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারির অভিষিক্ত কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আর্টিলারি সেন্টার ও স্কুল এ অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলক ‘স্মৃতি ভাস্বর’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি আর্টিলারি সেন্টার ও স্কুল সংলগ্ন ‘মুজিব ব্যাটারি সড়ক’র উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারির বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সব আর্টিলারি ইউনিটের অধিনায়ক এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য দেন এবং রেজিমেন্ট অব আর্টিলারির উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্ট অব আর্টিলারির সব সদস্যের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রেজিমেন্ট অব আর্টিলারির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা এবং চট্টগ্রাম এরিয়ার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারির ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ রেজিমেন্টের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রত্যেক সদস্যের মধ্যে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad