

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। গতকাল শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া আরেফী। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।আটকের পর কথিত এই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে।জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।তার বিষয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তির ব্যাপারে তদন্ত হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


