একাদশ জাতীয় সংসদের ১৭ তম অধিবেশন শুরু হয়েছে। সংসদের স্পীকারে শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনটি আরম্ভ হয়।সোমবার বিকাল ৫ টা থেকে এ অধিবেশনটি শুরু হয়।

অধিবেশনের শুরুতে সংসদের সভাপতি স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন করেন। এবারের অধিবেশনটিতে সদস্য হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও শিরীন আহমেদ।

শোকবার্তা দিয়ে শুরু হয় আজকের এই অধিবেশনটি। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক সংসদ সদস্য মো. আকুল হাসেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

citytouch 728-X-90

এছাড়াও বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী রাকিবা নাসরিন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা মো. শরীফ উদ্দিনে মণ্ডল, সাবেক প্রধান হুইপ আসম ফিরোজের বড় ভাই এএফএম ফজলে রাব্বি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের চাচা মো. গোলাম কবির তালুকদার, সংসদ সদস্য আদিবা আনজুম মিতার পিতা আব্দুস সালেহ সালাম, কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরকার বাপ্পী লাহিড়ী, সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়াও যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এবং বিদেশে মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণেও শোক পালন করা হয়।

সংসদে পাশের অপেক্ষায় থাকা বিভিন্ন বিল নিয়ে আলোচনার পাশাপাশি নতুন কিছু বিল উত্থাপন করা হবে।

সংসদ অধিবেশনের প্রথম দিনে চাকরির শর্তাবলি সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উত্থাপিত হয়েছে।

সংসদ অধিবেশনে উপস্থিত আছেন সংসদ প্রধান শেখ হাসিনা।