জাতীয়
বাংলাদেশে সহিসংহতা নিয়ে জাতিসংঘের বিবৃতিকে ত্রুটিপূর্ণ বললেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। বললেন, বিবৃতিতে সার্বিক চিত্র ফুটে ওঠেনি। এ নিয়ে সরকারের অসন্তোষ ও প্রতিবাদ সংস্থাটিকে জানানো হবে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে পুলিশ সদস্যসহ একাধিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা উদ্বেগ জানিয়েছে শুরুতেই। আর গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ওএইচসিএইচআর।
সংস্থাটির বিবৃতিতে বড় দুই দলের কর্মসূচি ঘিরে সংঘর্ষে বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীনদের দিকেও ইঙ্গিত করা হয়। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকের বাসভবনে হামলার দায় বিরোধী দলের এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকদের দিকে আঙুল তোলে তারা। পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান করা হয় বিবৃতিতে।
ওএইচসিএইচআরের এ অবস্থানকে ত্রুটিপূর্ণই উল্লেখ করে সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, আমরা মনে করি, ঘটনার বিষয়ে তারা যথাযথভাবে অবহিত নন। তাদের তথ্যে ঘাটতি আছে। এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







