

গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি ঘিরে ঘটা সহিংসতার ভিডিও দেখানো হলো একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী দিনে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এই অধিবেশনে সমাপনী বক্তব্য দিতে গিয়ে ভিডিওটি দেখানোর জন্য অনুমতি নেন সরকার প্রধান। এরপর এ সংক্রান্ত ভিডিও প্রদর্শন করানো হয়।এ সময় প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে। এ সরকারকে হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। গত ২৮ অক্টোবর বিএনপি যে তাণ্ডব চালিয়েছে এর একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সারাদেশের মানুষ যাতে আপনাদের মাধ্যমে দেখতে পারে, তারা কী করেছে!


