

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। টানা চারদিন পর দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হল।
ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৮১ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩জন। শনাক্তের হার ০.৮৬ শতাংশ।
এছাড়া এই একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।



