

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে। রোববার (৫ নভম্বের) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি ‘ভুল’ বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। জানিয়েছেন, এমন ভুল সংবাদের জন্য পত্রিকাটির কাছে জবাবদিহিতা চাওয়া হবে।তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনও পার্থক্য নাই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে। বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চেয়ে সম্প্রতি দেয়া বিবৃতির ৬৮ বিশিষ্ট ব্যক্তিই বিএনপিপন্থি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাচান মাহমুদ।


