

সচিব ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) কেউ গণমাধ্যমে কথা বলবেন না। ইসি সচিব মো. জাহাংগীর আলমকে মুখপাত্র করে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম রোববার (৫ নভেম্বর) আদেশটি জারি করেছেন। অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩)-এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন মনোনীত করেছে। তাতে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং দেবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি।


