গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে আর্থিক পুরস্কার: ডিএমপি কমিশনার
হেড অফ ডিজিটাল মিডিয়া


গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিশনার হাবিবুর রহমান এই আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।সোমবার (৬ নভেম্বর) সকালে পেট্রোল পাম্পের মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। যে সকল থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রল পাম্পগুলোর সঙ্গে পুলিশের সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সব সময় রাখতে হবে। বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করে যাচ্ছে।বৈঠকে নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রল পাম্পে রাখতে মালিকদের অনুরোধ করেন তিনি।


