

পুলিশের ১২ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা বলা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সিএমপি উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।তাতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।


