

জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৭৭ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে (গ্রেড-৫) পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে ২৭ জন স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন। আর ১৫০ জন সুপারনিউমারারি পুলিশ সুপার হয়েছেন।বাংলাদেশ পুলিশে বড় পদোন্নতি দিয়ে গতকাল সোমবার (৬ নভেম্বর) এ বিষয়ে দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটি মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো। যে সব কর্মকর্তা মিশনে, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সেসব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।এই তালিকা দেখা যাবে এখানেতাতে আরও বলা হয়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্যকোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে ১ বছর। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।এদিকে, আলাদা আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৭ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।স্বাভাবিকভাবে পদোন্নতি পাওয়াদের তালিকা দেখা যাবে এখানে


