খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে শেখ হাসিনাকে জাতিসংঘের চিঠি
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। চিঠিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।বুধবার (৮ নভেম্বর) ফ্রান্সের এই সং বাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠান।চিঠিতে বলা হয়, আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি (খালেদা জিয়া) যেন জরুরিভিত্তিতে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি বিবেচনা করবেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরত্বপূর্ণ ধাপ হবে।প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিএনপি নিয়মিত আন্দোলন করছে। এখন যদি খালেদা জিয়ার মৃত্যু হয় তাহলে দেশে বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ দেখা যেতে পারে।প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।



