

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকাতেই আছেন। তিনি ভারতের নয়া দিল্লিতে যাননি। শুক্রবার (১০ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের কর্মর্কতা স্টিফেন এফ ইবেলি বিষয়টি নিশ্চিত করেন।প্রসঙ্গত, ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পিটার হাসও যোগ দেবেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে বলা হয়, ব্লিঙ্কেন ভারতে আসার আগেই সেখানে পিটার হাস পৌঁছেছেন।স্টিফেন ইবেলি জানান, ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই রাষ্ট্রদূত পিটার হাসের। শুক্রবার পিটার হাসকে এক অনুষ্ঠানে যোগ দিতেও দেখা গেছে।


