.jpg&w=3840&q=75)

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন একটা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে, সেখানে আপনাদেরও একটু নজর দিতে হবে। আপনারা সহযোগিতা করবেন যেন আমাদের অর্থনীতি কোনোমতেই ক্ষতিগ্রস্ত না হয়।শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণকালে এসব কথা বলেন তিনি। আসন্ন শীত-মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের জন্য এই অনুদান নেওয়া হয়।সরকারের নেয়া পরিকল্পনা সফল হলে দেশে হতদরিদ্র মানুষ থাকবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুধু রাজধানী নয়, সরকার পুরো দেশজুড়েই উন্নয়ন করেছে। গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির কথাও তুলে এ সময় তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আরও বললেন, অবরোধকে কেন্দ্র করে আগুনসন্ত্রাসের জন্য দেশের সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।এ সময় দেশের শীতার্ত মানুষের জন্য অনুদান প্রদান করায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


