

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (১৩ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।নভেম্বরের প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন বলে এ সময় মন্তব্য করেন ইসি সচিব। নভেম্বরের প্রথমার্ধে আর বাকি তিন দিন— ১৪, ১৫ ও ১৬ নভেম্বর; সে হিসেবে এই সপ্তাহেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে, ধারণা করা হচ্ছে আগামী বুধবার (১৫ নভেম্বর) বা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণা করা হবে।এ সময় নির্বাচনী পর্যবেক্ষকদের বিষয়ে ইসি সচিবের কাছে জানতে চায় সাংবাদিকরা। এ প্রসঙ্গ তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো।


