জাতীয়


বিএনপি তাদের অফিসে ঢুকতে চাইলে আপত্তি নেই: ডিএমপি কমিশনার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার

বিএনপি তাদের অফিসে ঢুকতে চাইলে আপত্তি নেই: ডিএমপি কমিশনার
বিএনপি নিজেরাই তাদের অফিসে (নয়াপল্টন) তালা মেরে রেখেছে। অফিসে ঢুকতে চাইলে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা মেরে রাখা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধদের দেখতে সেখানে গিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি যেকোনো সময় তাদের কার্যালয়ে আসতে পারবে। তবে নিরাপত্তার জন্য পুলিশ সেখানে মোতায়েন থাকবে। সারা বছরই পুলিশ থাকে।

বাসে আগুন দেয়া রুখে দিতে শুধু পুলিশ একাই দায়িত্ব পালন করলে হবে না জানিয়ে হাবিবুর রহমান বলেছেন, সবাইকে একসঙ্গে এগিয়ে এসে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।