

লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে কিছু লোক, যা খুবই অমানবিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা, এমন অমানবিকতা আমি আর কোথাও দেখি না। এটা ভাবতেও অবাক লাগে।মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা কী কারণে? আমার কাছে এটা এখনো বোধগম্য নয়। বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা যেহেতু সারা জীবন সংগ্রাম করেছেন তাই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।শেখ হাসিনা বলেন, শুধু দেশের অভ্যন্তরে নয়, আঞ্চলিক এবং সারা বিশ্বব্যাপী আমরা শান্তি চাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা আমাদের এই পররাষ্ট্র নীতি নিয়েই চলেছি।



