নির্বাচন পর্যবেক্ষণে ১২ দেশ থেকে ৪৪ আবেদন, সর্বোচ্চ উগান্ডা থেকে
হেড অফ ডিজিটাল মিডিয়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে এখন পর্যন্ত বিদেশিদের কাছ থেকে ৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ ১২টি দেশ ও ৪ সংস্থা রয়েছে। এই তালিকায় আরও আছে যুক্তরাষ্ট্রের এনডিআই-আইআরআই, আফ্রিকান ইলেক্ট্ররাল ইউনিয়ন ও সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরাম।এছাড়া ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, উগান্ডা ও ভারত থেকেও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানানো হয়েছে। এর মধ্যে উগান্ডা থেকেই ১১টি আবেদন করা হয়েছে।এবারের নির্বাচন পর্যবেক্ষণে মঙ্গলবার (২১ নভেম্বর) বিদেদের আবেদনের শেষ দিন ছিল। তবে কেউ কেউ সময় বৃদ্ধির জন্য আবেদন করেন। তাতে আবেদনের সময় বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।


