

কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, আজ বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) ঢাকায় ফিরেছেন।বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই পিটার হাসের তৎপর দেখা যাচ্ছে। এর মধ্যে ছুটি কাটাতে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ অবস্থায় তার বিদেশ সফর নিয়ে শুরু হয় নানা আলোচনা।যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত ছিল।


