

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কোনো এমপি স্বতন্ত্র ভোট করতে চাইলে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।রাশেদা সুলতানা বলেন, মনোনয়নবঞ্চিত দলীয় এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে তাদের মনোনয়ন বাতিল করা হবে। শুধু এমপি নয়, যেকোনো চাকরীজীবী বা উপদেষ্টা, যারা সরকারি বেতন, সম্মানি বা ভাতা নিয়ে থাকেন, তারাও নির্বাচন করতে চাইলে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে এবং অনাপত্তিপত্র (এনওসি) দিতে হবে।এদিকে, এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাননি ৭২ জন। দলীয় মনোনয়ন না পেলেও তাদের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে বাধা দেবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ। ফলে এসব সংসদ সদস্যের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইতে পারেন।



