মার্কিন শ্রম অধিকার নীতি নিয়ে ঢাকাকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
হেড অফ ডিজিটাল মিডিয়া


মার্কিন শ্রম অধিকার নীতি নিয়ে ঢাকাকে সতর্ক করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। সতর্কবার্তা দিয়ে লেখা এক চিঠিতে বাংলাদেশের দূতাবাস বলে, মার্কিন শ্রম অধিকার নীতিতে ঢাকার শঙ্কিত হওয়ার কারণ রয়েছে।দূতাবাসের বাণিজ্য শাখার মিনিষ্টার মো. সেলিম রেজা গত ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ওই চিঠি পাঠান।চিঠিতে বলা হয়, মার্কিন সরকারের নির্দেশনা মোতাবেক যারা শ্রমিক অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন কিংবা ভয় দেখাবেন, তাদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন এই নির্দেশনা বৈশ্বিক। কিন্তু তারপরও বাংলাদেশ এই নীতির লক্ষ্যবস্তু হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় শঙ্কিত হওয়ার কারণ রয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, এই নীতির কারণে বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো শ্রম–সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরাসরি কাজ করতে পারবে। তাই এই নীতি আগ্রহী মার্কিন দূত বা মিশনগুলোকে দেশি বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে উৎসাহিত করতে পারে।



