

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।রাজধানীর সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণের এ ঘটনায় আশপাশে থাকা সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সে সময়র চারপাশে ধোঁয়া দেখা যায়। এই ঘটনার পর সেখানে হাজির হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ। ঢাকা জেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিড় দেখা গেছে। তার মধ্যেই ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটল।



