Ad

বিকেলে জামিন, সন্ধ্যায় মুক্তি, পরদিন নৌকা পেলেন বিএনপির শাহজাহান ওমর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
omor
Durbin News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮ আসনের মধ্যে একটিতে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন দেয়া বজলুল হক হারুনকে বাদ দিয়েছে দলটি। তার পরিবর্তে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর।শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন ও বিএনপির এ জ্যেষ্ঠ নেতাকে প্রার্থী করে চব্বিশের ভোটে চমক দেখালো আওয়ামী লীগ। মনোনয়ন পেয়ে ভোটে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রও জমা দিয়েছেন সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর।এদিকে, চূড়ান্ত মনোনয়ন দেয়ার পাশাপাশি শাহজাহান ওমরকে নৌকা প্রতীক বরাদ্ধ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনও করেছে আওয়ামী লীগ।নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, গত ১৭ বছর ধরে এলাকায় কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আর ভালো অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হবো? আমি নির্বাচনে যেতে চাই, যে মার্কায়-ই হোক। আওয়ামী লীগ যখন নৌকার মনোনয়নের প্রস্তাব করেছে, সেখানে আর প্রশ্ন কিসের? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি। আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত।গতকাল বুধবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান বিএনপি থেকে আওয়ামী লীগে পা রাখা এই রাজনীতিবিদ। বাস পোড়ানোর মামলায় এদিন বিকেলে তাকে জামিন দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের। এরপর দ্রুতই জামিন আদেশ কারাগারে পৌঁছানো হয়।শাহজাহান ওমর বিএনপি থেকে পদত্যাগের কথা বললেও তা কবে কখন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিএনপিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপ নেননি।উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে এবারের নির্বাচনেও প্রার্থী হিসেবে গত ২৬ নভেম্বর ঘোষণা দেয় দলটি। ২০০৮, ’১৪ ও ’১৮ এর সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রতিবারই জয়ী হন বজলুল হক হারুন। তবে এবার শেষ মুহূর্তে আওয়ামী লীগে নবাগত শাহজাহান ওমরের কাছে হেরে গেলেন তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad