জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসাকে প্রমোশন বললেন শাহজাহান ওমর
হেড অফ ডিজিটাল মিডিয়া


৪৪ বছর পর দল পাল্টে বিএনপি থেকে আওয়ামী লীগে পা দিলেন শাহজাহান ওমর। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রতীকও নিয়েছেন। এরপর নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।সবকিছু ঘটে বৃহস্পতিবার (৩০ নবেম্বর)। এর আগে গতকাল বিকেলে জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান সাবেক এই আইন প্রতিমন্ত্রী।নির্বাচনে যাওয়া ও দল পাল্টানোর বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহজাহান ওমর। এ সময় তাকে প্রশ্ন করা হয়, চাপে পড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না? জবাবে উল্টো জানতে চাইলেন, ‘চাপ কিসের?’স্বতন্ত্র প্রার্থী না হয়েও আওয়ামী লীগে যোগদান করে প্রার্থী হওয়া কেন, এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্রে যাব কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি নির্বাচন করতেছে না। আর যেখানে আমার অপশন আছে, সেখানে আমি স্বতন্ত্রে যাব কেন, বি গ্রেডেড হব কেন? নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি।এ সময় শাহজাহান ওমরের বলেন, রাজনীতিতে মার্কা ছাড়া নির্বাচন হয় না, মার্কা তো লাগবেই। জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা, আমি তো মনে করি এটা প্রমোশন।


