Ad

ভোটযুদ্ধে কোন দলের কতজন প্রার্থী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vote1
Durbin News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কতজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন— এর বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এই তালিকা প্রকাশ করে ইসি।প্রকাশিত তালিকা অনুযায়ী, চব্বিশের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১৩ জন প্রার্থী। এর মধ্যে ইসিতে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৬৬ জন। আর ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন।ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (নৌকা) হয়ে ২৯৮ আসনে ৩০৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে ৫টি আসনে দুইজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ৩০৪ প্রার্থী ২৮৬ আসনে মনোনয়নপত্র জমা দেন। ১৮টি আসনে দলটির দুইজন করে প্রার্থী রয়েছেন।এছাড়া, এবারের ভোটে জাতীয় পার্টির (বাইসাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ৬, কৃষক-শ্রমিক জনতা লীগের (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) ৬, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (হাতুড়ী) ৩৩, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) ৯১, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১৮, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মই) ১, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা) ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১৩, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ২, ন্যাশনাল পিপলস্ পার্টির (আম) ১৪২, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুরগাছ) ১, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্টের (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঠাল) ১৩, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৮, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪৫, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লিগের (হাত-পাঞ্জা) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ১১৬, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) ৪৯ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির (একতারা) ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এদিকে, এবারের ভোটে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭৪১টি। আর নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল ভোটে এসেছে। তবে আজকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে তথ্যে কিছুটা হেরফের হয়।গত ১৫ নভেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আজ শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে। যাছাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিনই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। দুইদিন পর ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad