Ad

নদীর ময়লা কুড়িয়ে মানচিত্র, প্রশংসিত বিডি ক্লিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
eWY3OpDZBq7rC5GNDT6YBk0Sv2wDRDghVzh1nhGp
Durbin News

কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী এখন প্রায় মৃত। শত শত কোটি টাকা ব্যয়ে কাজ হলেও ফিরিয়ে আনা যায়নি নদীর গতিপ্রবাহ। বরং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নরসুন্দা।

এ অবস্থায় নদীরক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানোসহ নদীতে ময়লা আবর্জনা না ফেলতে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের কর্মীরা স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে নদীর দুই তীর, ওয়াকওয়ে ও ড্রেনে ফেলে রাখা ময়লা-আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলছেন। এবার তারা নরসুন্দা নদী থেকে কুড়িয়ে আনা ময়লা ও পলিথিন দিয়ে তৈরি নদীর প্রতীকী ঢেউ আর ফেলে দেওয়া পানি ও কোমল পানীয়ের ছিপি দিয়ে তৈরি করেছেন দৃষ্টিনন্দন একটি মানচিত্র।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘আমি নরসুন্দা বলছি, আমি ভালো নেই’ শিরোনামে এ প্রদর্শনী সাড়া জাগিয়েছে নরসুন্দা ওয়াকওয়েতে ঘুরতে আসা মানুষের মাঝে। বোতলের ছিপি দিয়ে কিশোরগঞ্জের মানচিত্র ছাড়াও প্লাস্টিকের বোতল দিয়ে নানা শো-পিস তৈরি করেছে বিডি ক্লিন নামক সংগঠনটি । এসব কর্মসূচির মাধ্যমে নদীতে ময়লা ফেলে পরিবেশ দূষণ ও খোলা জায়গায় যেখানে-সেখানে ময়লা ফেলার নেতিবাচক দিক তুলে ধরার মাধ্যমে সবাইকে স্লোগানে স্লোগানে সচেতন করার চেষ্টা করে তারা।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ময়লা দিয়ে তৈরি নদীর কৃত্রিম ঢেউ ও বোতলের ছিপির তৈরি জেলার মানচিত্র প্রদর্শনীর আয়োজন করে বিডি ক্লিন।

এ দিনে সংগঠনের কর্মীরা নদীর তীরে ফেলে রাখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক বোতল সংগ্রহে পরিচ্ছন্নতা অভিযান চালায়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশ নেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুস্তাক সরকার।

এসময় বিডি ক্লিন কিশোরগঞ্জের সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক হৃদয় জানান, বিডি ক্লিনে ৭০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। আমরা প্রতি সপ্তাহে একদিন শহরের ভেতরের অংশে নরসুন্দা নদীর দুই তীরের ময়লা আবর্জনা পরিষ্কার করি। নিজেরা চাঁদা দিয়ে সংগঠনের খরচ চালাই।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ জানান, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। পাশাপাশি বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ বিষয়ে তৎপর হলে কিশোরগঞ্জ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন রাখা যাবে। আমরা এ সংগঠনটিকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad