

৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তারই ধারাবাহিকতায় ওসিদের বদলির তালিকা ইসিতে পাঠানো হলো।ইসি সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। এখন তা যাচাইবাছাই করা হচ্ছে। কাল তাদের বদলির বিষয়ে সম্মতি দিতে পারে ইসি।এর আগে, গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি।



