

২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে। এদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। তাদের দু’জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে।
সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান,সোম ও মঙ্গলবারে ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে কোনো রোগী মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নওগাঁ ও রাজশাহী জেলার দুই জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। মারা যাওয়া অন্য দু’জনের একজন সিরাজগঞ্জ, অন্যজন কুষ্টিয়ার বাসিন্দা।



