রাজধানীর মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
হেড অফ ডিজিটাল মিডিয়া


মঙ্গলবার সকাল ৬টায় শুরু হবে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টা থেকে পৌঁনে ১০টার মধ্যে এ ঘটনা দুইটি ঘটে। আগুন দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে বাসটি পুড়ে যায়। এদিকে রাত পৌনে ১০টার দিকে রাজধানীর টিকাটুলী এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের চলাচলের বাসে আগুন দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ। তিনি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় ব্যক্তিরা মোহাম্মদপুরের বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। অপর দিকে টিকাটুলীতে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে রাতে এক খুদে বার্তায় দূরবিন নিউজ কে জানানো হয়, মোহাম্মদপুরে বাসে আগুন দেওয়ার সময় শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।



