জাতীয়
১৪ দলের শরীক গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মাহবুবুল আলম শাহ্ স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের প্রতি নির্দেশনায় দলটির প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে বলা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক পৃথকভাবে দাখিল করা কমিটি কমিশন না-মঞ্জুর করছে। সুতরাং গণতন্ত্রী পার্টির রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই।
আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির কোনও পদধারীর মাধ্যমে দাখিল করা প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।
একইসঙ্গে দলটির নিবন্ধন কেন বাতিল হবে করা হবে না তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টির কার্যালয়ের ঠিকানায় নোটিশ পাঠিয়েছে ইসি। ১৫ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টি বর্তমানে দুই ভাগে বিভক্ত। দলটির দুটি গ্রুপ ইসিতে পৃথক কমিটি জমা দিয়েছে। নির্বাচনে দুটি গ্রুপের ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। এদের প্রায় সবারই প্রার্থিতা বৈধ হয়। তবে প্রার্থী বৈধতা ঘোষণার সময় রিটার্নিং অফিসাররা জানান, তাদের বিষয়ে ইসি থেকে সিদ্ধান্ত আসবে। এছাড়া, রিটার্নিং অফিসারের বাছাইয়ে অবৈধ হওয়া মনোনয়নপত্র ইসির আপিল শুনানিতে বৈধ হওয়ার ঘটনাও ঘটেছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







