জাতীয়
মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো পুলিশ
সোমবার (১৮ জানুয়ারি) রাতে এক বার্তায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ এ পদক্ষেপ নিয়েছে, এমনটা বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই সারাদেশে প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে। এসব প্রচারণা বা অন্য কোনো কর্মসূচিতে যেন মশাল ব্যবহার না হয় সেই নিষেধাজ্ঞা এলো এবার।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি যদি সাংবিধানিকভাবে অথবা স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে তাঁর সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ
আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়া হত্যায় অভিযুক্ত মোজাফফর গ্রেফতার
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত তাঁর নিজস্ব, সরকারের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। এ বিষয়ে সরকারের করার কিছু নেই।

.jpg)







