.jpg&w=3840&q=75)

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা এক দিনের হরতালের শুরুতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। আজ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয় সকাল ৬টায়।ভোর ৫টা ৪ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। একটি কোচ থেকে তখন চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পৌনে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৩৫ বছর বয়সী নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিন। তাদের বাড়ি নেত্রকোনা সদরের বরুনা গ্রামে। নাদিরার স্বামী মিজানুর রহমান কাওরানবাজার হার্ডওয়ারের ব্যবসায়ী।ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান।



