

র্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা তিনি বলেন, গ্রেপ্তার নয়জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার তাঁদের বিমানবন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।এই আসামিরা হলেন আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০), মো. ইয়াছিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নীরব (১৮) ও মো. হৃদয় (১৮)।পুলিশ কর্মকর্তা জাহিদুর রহমান দূরবীন নিউজ কে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিমানবন্দর রেলস্টেশন ও আশপাশের এলাকায় ছিনতাই, মাদক কেনাবেচাসহ নানা অপরাধে জড়িত।আটককৃতরা উৎকোচের বিনিময়ে চলমান হরতাল অবরোধকে কেন্দ্র রেললাইন ও ট্রেনে নাশকতা করতো। সম্প্রতি নেত্রকোনা থেকে তেজগাঁও রেলস্টেশনে আগত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন মা-শিশুসহ ৪ জন নিহত হন। তারই ধারাবাহিকতায় র্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।



