

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার চেষ্টা বা ভোটের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনা হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।র্যাবের মুখপাত্র জানান, ভোট ঘিরে নাশকতায় জড়িত এমন ১০ জনের অধিক ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের (ইসি) দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করে যাবে। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করছে র্যাব।নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। ইসির দিক-নির্দেশনা অনুযায়ী অস্ত্র উদ্ধারও বেগবান হয়েছে।



