

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এরমধ্যে ১০ হাজার ৩০০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতিগুরত্বপূর্ণ)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।এবারের ভোটে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২ লাখ ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। আর সাধারণ ভোট কেন্দ্রে ৪ লাখ ৭২ হাজার সদস্য মোতায়েন থাকবে। ইসি জানিয়েছে, চব্বিশের ভোটে দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, আর পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি রাজনৈতিক দল। এছাড়া, ৩৮২ জন স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। প্রার্থীরা এখন তাদের ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যা শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।


