জাতীয়
সেনাবহিনীতে বড় রদবদল
আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সেনাসদর থেকে এ আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।
চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে। বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এছাড়া, সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







