

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৪৬টি। এরমধ্যে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ)। আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে।নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান হাবিবুর রহমান।এর আগে, ২০২৪ সালের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।



