জাতীয়


ড. ইউনূসের সাজা নিয়ে বিশ্ব মিডিয়া যা বলছে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার

ড. ইউনূসের সাজা নিয়ে বিশ্ব মিডিয়া যা বলছে
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সবাইকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নতুন বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ৮৪ পৃষ্ঠার রায় পড়া শেষে এ আদেশ দেন। রায় শুনতে এ সময় অনেক বিশিষ্ট নাগরিক আদালতে উপস্থিত ছিলেন।

পরে আপিলের শর্তে ড. ইউনূসসহ চারজনকে এক মাসের জামিন দিয়েছেন আদালত। শিগগিরই আপিল করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

এই নোবেলজয়ীর বিরুদ্ধে রায়ের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে তাকে কারাদণ্ড দেয়ার সংবাদ।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৮৩ বছর বয়সী ইউনূস মাইক্রোক্রেডিট অর্থনীতির মাধ্যমে লাখ লাখ মানুষের দারিদ্র্য বিমোচনে কাজ করেন। একপর্যায়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘রক্তচোষা’ বলে অভিযুক্ত করেন। এই নোবেলজয়ী ছয় মাসের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। আজ সোমবার শ্রম আইনের একটি মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তার সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে দাবি করেছেন।

এতে আরও বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা বিভিন্ন সময়ে মৌখিকভাবে আক্রমণ করেন, যাকে এক সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হতো।

বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, ফ্রান্স২৪, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম ড. ইউনূসের রায়ের বিষয়ে প্রতিবেদন করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনই বেশিরভাগ গণমাধ্যম প্রকাশ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটি ইউনূসের বিরুদ্ধে ১৫০টি মামলার একটি। বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে তাকে প্রকাশ্যে আক্রমণ করেন শেখ হাসিনা।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে ২০১১ সালে ‘গরিবের রক্ত চুষে নেয়ার’ অভিযোগ তোলেন শেখ হাসিনা। ২০২২ সালে তিনি এ-ও অভিযোগ করেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের তহবিল আটকানোর চেষ্টা করেছিলেন ইউনূস। যদিও সেতু প্রকল্পের তহবিল আটকানোর এই অভিযোগ অস্বীকার করেন ইউনূস।

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।