Ad

যেসব এলাকার ভোটের ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানো হবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
election-commission
Durbin News

দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তা বাস্তবায়নে সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা বা উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা বা উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণার বিবরণীয় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।এজন্য এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোট গণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সঙ্গে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।এর আগে, দেশের ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করে ইসি। এলাকাগুলোর মধ্যে রয়েছে― রৌমারী ও রাজিবপুর, গাইবান্ধার ফুলছড়ি, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর, বাগেরহাটের সরণখোলা, খুলনার দাকোপ ও কয়রা, বরগুনার পাথরঘাটা ও তালতলী, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, দূর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী, জামালপুরের ইসলামপুর।এছাড়া রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের চরভদ্রাশন, সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত), চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ, খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘীনালা, রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad