

৭ জানুয়ারি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এই আসনের ভোট স্থগিত করে। এ নিয়ে পরে ইসির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।এবারের ভোটে গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), জাতীয় পার্টির আতাউর রহমান সরকার (লাঙ্গল) শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া (আম)।তবে, গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাপা প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।এছাড়া, চব্বিশের ভোটে আরও একটি আসনে ভোটগ্রহণ করা হবে না ৭ জানুয়ারি। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় সেখানে ভোট বাতিল করে ইসি। নির্বাচনের পরে এই আসনের জন্য পুনরায় তফসিল দেয়া হবে।



