

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমাঞ্চল থেকে কমলাপুর রেল স্টেশনে আসছিল। স্টেশনে প্রবেশের আগে গোপীবাগে ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ট্রেনের একটি বগিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। এরপর একে একে চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।


