জাতীয়
গাইবান্ধায় ভোট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরলো ইসি
নির্বাচনে পরিবেশ অনুকূলে না থাকায় প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) নেতৃত্বে অন্যান্য কমিশনারদের বৈঠকে এর আগে ভোট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের বিভিন্ন সূত্র তা নিশ্চিত করে। এ নিয়ে ইসি সচিবের ব্রিফ করার কথা ছিল। পরে সিদ্ধান্ত থেকে সরে আসলে তা হয়নি।
চব্বিশের ভোটে গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। বর্তমানে তিনি এই আসনের সংসদ সদস্য। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলী। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে এই আসনে ভোটের মাঠ উত্তপ্ত বেশ কয়েকদিন ধরে।
আগামী রোববার (৭ জানুয়ারি) চব্বিশের ভোটগ্রহণ করা হবে। এই ভোটে প্রার্থীদের প্রচারের সময় শেষ হয়েছে আজ সকাল ৮টায়। ১ হাজার ৯৭০ জন প্রার্থী এতে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশ নিয়েছে ২৮টি রাজনৈতিক দল।
উল্লেখ্য, এবার ২৯৯ আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওই আসনে ভোটের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







