

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জন্য ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে এই ১০ দফার সনদ প্রকাশ করেছে।অ্যামনেস্টি বলেছে, ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে তারা এই মানবাধিকার সনদ দিয়েছে। ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যাতে থাকে, তা নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদের মূল বিষয়গুলো হলো—১. মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এবং তা রক্ষা করুন।২. প্রতিবাদকে সুরক্ষা দিন।৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।৫. নারীর অধিকার রক্ষা করুন।৭. মৃত্যুদণ্ড বাতিল করুন।৮. জলবায়ুসংকট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদক্ষেপ গ্রহণ করুন।৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় দায়মুক্তির অবসান ঘটান।১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।



