

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ঢাকায় ভোট দেবেন।নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার।তিনি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একাদশ সংসদ নির্বাচনেও এই আসনে ভোট দেন সরকারপ্রধান। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়, তিনি এ কেন্দ্রে ভোট দেবেন।আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ। সে হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।



