

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন। রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এরপর মেয়ে সায়মা ওয়াজেদ কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাদের সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।


