

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য, নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, এই বিজয় জনগণের বিজয়।সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।সরকারপ্রধান আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে দিতে গেছে। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে।মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই বিজয় জনগণের বিজয়।বিএনপিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচনকে ভয় পায়, কারণ তাদের জনসমর্থন থাকে না।বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে নির্বাচন করতে আসার জন্য তিনি নিজের, পরিবার ও দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান।তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন।



