

আবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মে থেকে শুরু হবে এই কার্যক্রম, চলবে ২০ মে পর্যন্ত।
মঙ্গলবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। প্রাথমিক পর্যায়ে তিন সপ্তাহের জন্য ১৩৫টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং যাদের নাম শেষবারের হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়েছে তারা নিবন্ধন করতে পারবেন।
এছাড়া এবার ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য নেওয়া হবে। পরে বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় সংযুক্ত হবে।
নির্দেশনায় আরো জানা যায়, যারা আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থান পরিবর্তন করতে চান তারা এই হালনাগাদের সময় তা করতে পারবেন।



