Ad

নির্বাচিতদের গেজেট প্রকাশ, কাল সরকার গঠন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
perleiment
Durbin News

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করা হয়েছে। ২৯৮ আসনে নির্বাচিতদের গেজেট মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম সংবাদিকদের এ তথ্য জানান।এর আগে, দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, ২৯৮টি আসনের ভোটরে ফলাফল মিলিয়ে দেখা হয়েছে, যাচাইবাছাই করা হয়েছে। সব ঠিক আছে। আজ গেজেট প্রকাশের অনুমোদন দিয়ে তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।এরমধ্যে মঙ্গলবার দুপুরের শেষ দিকে হাইকোর্ট আদেশ দেন, ঢাকা-৪ আসনের ফল স্থগিত করতে। একইসঙ্গে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়। নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।তবে এর আগেই গেজেট প্রকাশ সংক্রান্ত কাজ শেষ করে ইসি। এই আসনের বিষয়ে এখনও ইসির বক্তব্য পাওয়া যায়নি।চব্বিশের ভোটে জয়ীরা কাল শপথ গ্রহণ করবেন। সকাল ১০টায় জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। এরমধ্য দিয়ে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করবে।এবারের ভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোট স্থগিত করা হয়। পরে আসনটিতে ভোটের জন্য নতুন করে তফসিলও দেয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ময়মনসিংহ-৩ আসনে অনিয়মে একটি কেন্দ্রে ভোট বন্ধ করায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই ভোটে ২২৪টি আসন পেয়েছে নৌকার প্রার্থীরা। জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন।উল্লেখ্য, নৌকা নিয়ে বিজয়ীদের মধ্য দুইজন আওয়ামী লীগের নয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রেজাউল করিম তানসেন বগুড়া-৪ আসনে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad