যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে মাথাব্যথা নেই, ঢাকার সাফ জবাব
হেড অফ ডিজিটাল মিডিয়া


দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে মাথাব্যথা নেই বলে সাফ জবাব দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।নির্বাচন পরবর্তী কূটনীতিকদের ব্রিফিংয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা জানান।এ কে আব্দুল মোমেন আরও জানান, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাতে সরকার খুশি। নতুন বছরে নতুন সহযোগিতা ও নতুন অংশীদারিত্ব নিয়ে প্রত্যেক দেশের সাথে কাজ করতে চায় বাংলাদেশ।এই আয়োজনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।জার্মান রাষ্ট্রদূত আখইম ট্রোস্টার জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও এই সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেয়া যায় সে লক্ষ্যে কাজ করছেন।গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত জানান, সরকারের সঙ্গে চীনের অংশিদারিত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে।নির্বাচন নিয়ে আপাতত কোনো মন্তব্য করেনি ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বলেছেন, নির্বাচন নিয়ে এখনই মন্তব্য করতে চাচ্ছি না। ইইউর পক্ষ থেকে ১ সপ্তাহের মধ্যে বিবৃতি দেয়া হবে। আমরা একা নই, ২৭টি দেশের সঙ্গে আমাদের জোট।এর আগে আজ সকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আলাদা আলাদা বিবৃতি বলে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি।



