

দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শপথ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন।এ শপথ অনুষ্ঠান তিন ধাপে হয়। প্রথম ধাপে প্রধানমন্ত্রী, দ্বিতীয় ধাপে পূর্ণ মন্ত্রীরা, তৃতীয় ধাপে প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।এখন পর্যন্ত প্রধানমন্ত্রীসহ এবারের মন্ত্রিপরিষদে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে ২৫ জনকে পূর্ণ মন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। শেখ হাসিনা সরকারপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সংস্কৃতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।পূর্ণ মন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলন:আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১): মুক্তিযুদ্ধওবায়দুল কাদের (নোয়াখালী-৫): সড়ক পরিবহন ও সেতুনূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪): শিল্পআসাদুজ্জামান খান (ঢাকা-১২): স্বরাষ্ট্রডা. দীপু মনি (চাঁদপুর-৩): সমাজকল্যাণতাজুল ইসলাম (কুমিল্লা-৯): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনআবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪): অর্থআনিসুল হক (ব্রাক্ষ্মণবাড়িয়া-৪): আইন ও বিচারহাছান মাহমুদ (চট্টগ্রাম-৭): পররাষ্ট্রমো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪): কৃষিসাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১): খাদ্যর আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষ্মণবাড়িয়া-৩): গৃহায়ন ও গণপূর্তআব্দুর রহমান (ফরিদপুর-১): মৎস ও প্রাণিসম্পদনারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫): ভূমিআব্দুস সালাম (ময়মনসিংহ-৯): পরিকল্পনাফরহাদ হোসেন (মেহেরপুর-১): জনপ্রশাসনফরিদুল হক খান (জামালপুর-২): ধর্মজিল্লুল হাকিম (রাজবাড়ী-২): রেলপথসাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯): বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩): বস্ত্র ও পাটনাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬): যুব ও ক্রীড়াস্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তিসামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্যমহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৮): শিক্ষাপ্রতিমন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ে:নসরুল হামিদ (ঢাকা-৩): বিদ্যুৎখালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২): পানি সম্পদজাহিদ ফারুক (বরিশাল-৫): জনপ্রশাসনজুনাইদ আহমেদ পলক (নাটোর-৩): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭): তথ্য ও সম্প্রচারসিমিন হোসেন রিমি (গাজীপুর-৪): মহিলা ও শিশুমহিববুর রহমান (পটুয়াখালী-৪): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামশফিকুর রহমান চৌধুরী (সিলেট-২): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানরুমানা আলী (গাজীপুর-৩): প্রাথমিক ও গণশিক্ষাআহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬): বাণিজ্যদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা গতকাল বুধবার সকালে শপথ নেন। এরপর সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ এবং নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তারপর রাতেই নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের ফোন করে আজকে শপথ নেয়ার আমন্ত্রণ জানানো হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিং করে জানান, কারা স্থান পাচ্ছেন নতুন মন্ত্রিসভায়।



